মেডিকেল ভর্তি পরীক্ষা: প্রতি আসনে লড়বে ৩৩ জন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৫ পিএম, ১৭ মার্চ ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি।
চলতি বছর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অধীনে ১ এপ্রিল অনুষ্ঠিতব্য এমবিবিএস প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার প্রস্তুতি পুরোদমে এগিয়ে চলছে। মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় এ বছর মোট ১ লাখ ৪৩ হাজার ৭৩০ জন শিক্ষার্থী অংশ নেবেন। সরকারি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা ৪ হাজার ৩৫০টি। হিসাবে অনুযায়ী, প্রতি আসনে লড়বেন ৩৩ জন শিক্ষার্থী।
গত ২৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হয়। গত মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত আবেদন গ্রহণ ও গতকাল বুধবার পর্যন্ত ভর্তি পরীক্ষার ফি'র টাকা জমা নেওয়া হয়।
জানা গেছে, সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে এ বছর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছর রাজধানীসহ সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে এমবিবিএস প্রথম বর্ষের (২০২০-২১) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিতে গত বছর আবেদন করেন ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন। তবে এ পরীক্ষায় অংশ নেন ১ লাখ ১৬ হাজার ৮৫৬ জন।
স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন শাখা) পরিচালক অধ্যাপক ডা. আহসান হাবিব জানান, আগামী ১ এপ্রিল অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষাকে সামনে রেখে প্রস্তুতি এগিয়ে চলছে। এরই মধ্যে সারাদেশে মেডিকেল ভর্তি কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা জারি করা হয়েছে। গতকাল ভর্তি পরীক্ষা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের সভায় সংশ্লিষ্ট সবাইকে সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা আয়োজনে সহায়তা করতে বলা হয়েছে। মেডিকেল ভর্তি সংক্রান্ত কমিটি সার্বিক বিষয়ে দেখভাল করছে।
উল্লেখ্য, বর্তমানে দেশে সরকারি ও বেসরকারি মোট ১০৭টি মেডিকেল কলেজ রয়েছে। এতে মোট আসন সংখ্যা ১০ হাজার ৬৯৭টি। তার মধ্যে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি এবং বেসরকারি ৭০টি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬ হাজার ৩৪৭টি।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান



